শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির ব্যাপক শোডাউন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রবিবার (১০ নভেম্বর)মুন্সীগঞ্জ শহরে র‌্যালী ও সমাবেশে করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন।সকাল থেকে দুপুর পর্যন্ত দলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের ব্যাপক শোডাউনে পরিণত হয় এ আয়োজন।মিছিলে মিছিলে নেতাকর্মীদের মহিউদ্দিন,মহিউদ্দিন, মহিউদ্দিন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর।
এদিকে,সকাল ১০ টা থেকে সদর উপজেলার চরকেওয়ার,মোল্লাকান্দি,শিলই,বাংলাবাজার, আধারা,মহকালী,রামপাল,বজ্রযোগিনী ও পঞ্চসার ইউনিয়ন এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরমুখী আসতে শুরু করে।হাজার হাজার নেতাকর্মীর ভীড়ে বেলা ১১ টা নাগাদ শহরের প্রানকেন্দ্র থানারপুল,পুুরাতন বাসস্ট্যান্ড ও শহর উপকন্ঠের মুক্তারপুর এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বিশাল র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়।সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন,জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবুর রহমান,সদস্য সচিব মু. মাসুদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি মো:আবুল হাশেম প্রমুখ।উল্লেখ্য যে,জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন।নিজে থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা না দিলেও শোনা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছেন তিনি।আর তাই বিপ্লব ও সংহতি দিবসের এ আয়োজনে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে বিএনপির এ শীর্ষ নেতা নিজেকে জানান দিলেন বলে মনে করছেন অনেকে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...