শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

 

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় চুরির অভিযোগে ছোট বাবু ওরফে বাবু (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার বাসিন্দা। রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ।

ওসি নাসির আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ও অভিযুক্ত উভয়েই মাদকসেবী। ঘটনার দিনও তারা একজনের ঘরে মাদকসেবন করেন এবং আড্ডা দেয়। অভিযুক্ত ব্যক্তির ঘর থেকে এ সময় সাড়ে চার হাজার টাকা চুরি হয়। চুরির ঘটনায় বাবুকে দায়ী করে চোর বলে ধাওয়া দেন। পরে মাঠে নিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এরপর অভিযুক্তরাই বাবুকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...