শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

না’গঞ্জের ব্যস্ততম এলাকা ‘নয়ামাটি’ ছিনতাইকারীদের অভয়ারণ্য

নিজস্ব সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের অন্যতম ব্যবসায়িক এলাকা নয়ামাটি ও করিম মার্কেট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতি রাতেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না-কেউ। এমনকি কোন কোন রাতে বীরদর্পে ছিনতাই শেষে আনন্দ-উল্লাস করে ‘ছিনতাই পার্টি’ উদযাপন করছে দূবৃর্ত্তরা।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান- গত ৫ আগষ্টে দেশে পটপরিবর্তনের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে নয়মাটি, করিম মার্কেট ও আশপাশ এলাকায় দল বেঁধে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। রাত নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছে চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন নিরীহ পথচারী-ব্যবসায়ীরা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে, শুরুতে অনেকেই থানায় অভিযোগ করতে গিয়েও ফিরে এসেছেন হতাশা নিয়ে। আর চক্রটি এ-ই সুযোগে মাঠে নেমেছে পুরোদমে।
ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এখানে মূলত ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে। দিনের বেশির ভাগ সময় এখানে অর্থনৈতিক লেনদেন হয়। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নীরব-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়েকজন সাইকেল ব্যবসায়ী জানান- রাতে কখনো কখনো দোকান বন্ধ করতে দেরি হয়। দু’য়েকটা ঘটনা আমরাও দেখেছি। কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটলেও আমাদের কিছু করার নেই। ছিনতাইকারীদের সাথে সবসময় ধারালো অস্ত্র থাকে। এ কারণে দেখেও না দেখার ভান করে থাকতে হয়।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন- এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের টহল জোরদার করা হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...