শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

টেকনাফে র‍্যাবের অভিযানে ১১৫ বোতল বিদেশি মদ জব্দ

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
টেকনাফে মিটা পানির ছড়ায় অভিযান চালিয়ে বসত বাড়ির শোয়ার কক্ষের খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) দেবজিত পাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকালে উপজেলার মিঠাপানিরছড়া এলাকার একটি বসত-বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় বসতবাড়ির সামনে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছৈয়দ করিমসহ অজ্ঞাত ২/৩ জন মাদক কারবারী ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক মাদক কারবারীর বসতঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ওই বাড়ীটি পলাতক মাদক কারবারী ছৈয়দ করিমের। সে বসত-বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত মদ ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...