শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

জামিনে মুক্ত হয়ে ফের ভারতে পালনোর প্রাক্কালে বিজিবির হাতে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে গত দু’দিন আগে ৮ বাংলাদেশি নাগরিক’কে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতে আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবি’র শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮শে নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো.ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, গত শুক্রবার সকালে ওই ৮ জনকে কুলাউড়া থানা পুলিশ মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার ছেলে তালহাকে (২) জামিন দেন বিচারক। জামিন পেয়ে রাতেই তারা ফের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...