অনলাইন ডেস্ক।।
শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে এবং আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। দলটির কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পাহারা দিচ্ছে ছাত্র-জনতা।
শনিবার(৯ নভেম্বর) রাতের পর রোববার(১০ নভেম্বর) সকালে গুলিস্তানও এর আশপাশের এলাকায় ছাত্র-জনতার অবস্থান দেখা গেছে।
এদিন সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো একে একে সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছে।
আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যগন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।
আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার পরপরই ছাত্রলীগকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কঠোরভাবে দলটির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দেয় ছাত্র-জনতা। কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.