প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১১:০৫ এ.এম
ঈশ্বরদীতে ৫দিনব্যাপী কালাচাঁদ ফকিরের মহাপবিত্র ওরস মোবারক

মামুনুর রহমান,ঈশ্বরদী, (পাবনা)প্রতিনিধি।।
ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর নতুন পাড়া মাজার প্রাঙ্গনে শুক্রবার (৮ নভেম্বর) থেকে শাহ সুফি হযরত বাবা কালাচাঁদ ফকির চিশতিয়া (রঃ) এর ১৩তম ওফাত দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী মহাপবিত্র ওরস মোবারক শুরু হয়েছে।
ওরস মোবারক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল মান্নান টিপু ভারপ্রাপ্ত সভাপতি ঈশ্বরদী পেসক্লাব, মোস্তাক আহমেদ কিরণ সাবেক সভাপতি ঈশ্বরদী প্রেসক্লাব, অধ্যাপক হাসানুজ্জামান সহ-সভাপতি ঈশ্বরদী প্রেসক্লাব, খন্দকার মাহবুবুল হক সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী সদস্য ঈশ্বরদী প্রেসক্লাব, মাহাতাব উদ্দিন মোল্লা বিশিষ্ট সমাজ সেবক, মহিদুল ইসলাম কোষাধ্যক্ষ ঈশ্বরদী প্রেসক্লাব, মেহেদী হাসান সদস্য সচিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ফিরোজ হোসেন জগলুল। সভাপতিত্ব করেন জনাব এস এম ফজলুর রহমান সভাপতি মাজার পরিচালনা কমিটি ও সাধারণ সম্পাদক ঈশ্বরদী প্রেসক্লাব, সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে মেহেদী হাসান সদস্য সচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বি,কে,এফ বাউল সংগীত একাডেমী। অরণী বাবু ও চন্দন বাবু মনমুগ্ধকর গান গেয়ে দর্শকদের মাতিয়া তোলেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.