শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ঈশ্বরদীতে গুলির পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

 

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা।।

 

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রূপপুর মোড়ের দিকে আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত মানিককে ধাওয়া করেন। প্রাণভয়ে দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক ২০২৩ সালের ১৭ জুন লক্ষ্মীকুন্ডা এমপির মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাফসির আহমেদ মনা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
মানিকের ভাই সোহাগ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। পরে গুলি ও কুপিয়ে হত্যা করে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। হত্যাকাণ্ডের আলমত সংগ্রহ ও আসামিদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...