শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে সমাবেশ

সোনারগাঁ বিশেষ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ ডা. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়া প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ২৮অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ঢাকায় এবং সারাদেশে পঞ্চাশের অধিক নেতা কর্মিকে হত্যা করেছে আপনার সন্ত্রাসী বাহিনী।
তিনি আরো বলেন, ২০২৪ জুলাই আগষ্টে ১৪৮৭ জনের উপরে ছাত্র-জনতাকে হত্যা করেছে আপনার পেটোয়া বাহিনী। আপনি রক্তাক্ত হাত নিয়ে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আল্লাহ আপনার এ হত্যাকান্ডে অতিষ্ট হয়ে অপমান করে দেশ থেকে বিদায় করছেন। আপনার এ হত্যাকান্ডের বিচার হবে বাংলার জমিনে।
 জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিন পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর ভবন মাঠে শুক্রবার বিকালে সমাবেশে অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ থানার সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ মুন্না, অর্থ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ডা: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানার দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা দক্ষিন জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোঃ আব্দুল হাই, সোনারগাঁ জামায়াতে ইসলামী উত্তরের সভাপতি মোঃ ইসহাক মিয়া, মোঃ কামরুজ্জামান, মোঃ নাসির, হাকীম হারুনুর রশীদ, মোখলেছুর রহমান পারভেজ, ওমর ফারুক, মোঃ রনি প্রমুখ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...