হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি সহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়। আটক যুবকরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন ও চারু মন্ডলের ছেলে ছোটন। তারু মন্ডল ও চারু মন্ডল আপন দুই। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে হোসেনাবাদের কৈপাল এলাকাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। এরা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।
অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।