শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

গাজীপুরে আজও ১৪ কারখানা বন্ধ, ৩টিতে বিক্ষোভ-কর্মবিরতি

 

অনলাইন ডেস্ক।।

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে আরো তিনটি কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এছাড়া দাবি-দাওয়াসহ বিভিন্ন দাবিতে ১৪ টি পোশাক তৈরি কারখানা বন্ধ রয়েছে।
কারখানা তিনটি হচ্ছে, কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড, স্বাধীন গার্মেন্টস লিমিটেড ও এলাকার কাশেম ল্যান্ডস কারখানা।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নিটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাটাই করা হয়। এর মধ্যে এম এম নিটওয়্যার-এর দেড়শ শ্রমিক ছাটাই করা হয়। ছাটাইকৃত শ্রমিকরা তাদের সকল পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা ফটকে জড়ো হয়। তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জন্য আজ (মঙ্গলবার) সকাল থেকে ওই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভিতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এছাড়া সময়মতো বেতন ভাতা পরিশোধ না করা ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুর কোনাবাড়ির জরুন এলাকার স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা গত সোমবার থেকে কারখানার মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আজও তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে।
এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘মাসিক বেতন মাসের ৭ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বেতন দিচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে স্বাধীন গার্মেন্টসের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান রাজু বলেন, ‘ব্যাংকের ঝামেলার কারণে বেতন দিতে কিছুটা দেরি হচ্ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত তাদের বেতন পরিশোধ করার।’
অপরদিকে, কোনাবাড়ি বাইমাইল এলাকার কাশেম ল্যাম্পস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ১০ দফা দাবি আদায়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এসব এলাকার কারখানার নিরাপত্তার জন্য থানা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্বে রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, গাজীপুরের মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানার সমস্যা সামাধান হওয়ার পর মহাসড়কে আর কোথাও কোনো ঝামেলা নেই। তবে কোনাবাড়ি এলাকার তিনিটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। এদের মধ্যে দুইটি কারখানার ছাটাইকৃত শ্রমিকরা চাকরিতে ফিরতে চায় অন্য একটিতে  হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল বৃদ্ধির দাবি।
তিনি আরো বলেন, ‘টিএনজেড অ্যাপারেলসসহ জেলার ১৪ টি কারখানা বিভিন্ন কারণে আজও বন্ধ রয়েছে।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...