মঈন আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে।