শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

রূপগঞ্জে ছাত্রদল নেতা জাইদুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহায়ক ও কবি নজরুল কলেজের ছাত্র জাইদুল ইসলামের খুনীদের গ্রেপ্তার ও দষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড় ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা—সিলেট মহাসড়ক ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন পূর্বক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন— নিহত জাইদুল ইসলামের মা পুষ্পা বেগম, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদ, মোহাম্মদ আলী, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাইদুল ইসলামকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পাকুন্ডা এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত পুকুরে ফুল কচুরিপানা দিয়ে লাশ ডেকে রাখে। এ ঘটনায় নিহতর মা পুষ্পা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ দাফনের ৪৮দিন পর গত সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থানে থেকে ময়না তদন্তের জন্য লাশ উত্তালন করে।এ হত্যা মামলা তুলে নেয়ার জন্য আসামিরা প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদান করছে বলেও নিহতর মা পুষ্পা বেগম জানান। অবিলম্বে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...