শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

ভারতে পালানোর সময় সাবেক এমপি শিমুলের দুই সহযোগীসহ আটক-৩

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ও রেজাউল’সহ মোট তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এই তিনজনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘ উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। তাদের মধ্যে রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটর সাইকেল চুরি, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে মাদক সহ সন্ত্রাসী মামলা রয়েছে। রাশেদুল ও রেজাউল  নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...