শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় নারী কিশোরীসহ ৬ বাংলাদেশী আটক

তিমির বনিক,সিলেট।।
সিলেটের হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯শে অক্টোবর) রাতে বিজিবি সরাইল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর, মঈনুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকারের ছেলে রঙগোমং সরকার (৪৩), রঙগোমংয়ের স্ত্রী বন্দনা সরকার (৪০), তাদের মেয়ে লাকি সরকার (১৯) ও আঁখি রানী সরকার (১৪), একই গ্রামের বিমল সরকারের স্ত্রী কৃষ্ণ দাস সরকার (৩০) ও মেয়ে প্রীতি রানী সরকার (১৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে তিন কিশোরীসহ ছয় নারী-পুরুষ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছিলেন। খবর পেয়ে ধর্মঘর ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৯৯৬/২১ এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান করে। পরে সেখান থেকে তাদের আটক করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সীমান্তে আটক ছয়জনের মধ্যে আঁখি ও প্রীতির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকী চারজনের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...