শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯, সিলেট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন (শুটার সুমন) অস্ত্র ও তাঁজা গুলিসহ গ্রেফতার।
র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) জানান,’ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৮ই অক্টোবর) আনুমানিক রাত ০৯:৪০ মিনিটের সময় র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবিহনীর একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলি চালানো ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবলীগ সহ-সহপতি মোঃ সুমন মিয়া ওরফে শুটার সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ০১টি বিদেশী পিস্তল (বিদেশী মডিফাইড ২৬ মিঃ মিঃ সিগন্যাল), ০৩ রাউন্ড তাঁজা গুলি ও ০১টি খালি খোসা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মধ্যপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪৯)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষে আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 এর 19- A/19-F ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...