শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নতুন এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম

খোন্দকার রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি।।

 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে তাকে নতুন এ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

পরবর্তীতে ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। মাত্র ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবি প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো।

প্রসঙ্গে উল্লেখ্য যে, বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন।

রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান খোন্দকার রফিকুল ইসলাম এরও আগে র‌্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...