শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার

নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

 

অনলাইন ডেস্ক।।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনাসদস্য হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে, জীবন(৩৫), মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া(৩৭) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া(৪০)। এদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছেন।

এ রায়ের ঘটনায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালিতে কর্মরত সেনাবাহিনীর এক সদস্য শাহীন আলম ৭ দিনের ছুটির পেয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত হওয়ায় তার বন্ধু ফারহান হাবিবের বাসায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে রাত্রিযাপন করতে যাচ্ছিলেন তিনি। এসময় সিদ্ধিরগঞ্জের মৌচাক নামক এলাকায় পৌঁছালে সাজাপ্রাপ্ত তিন ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে। এ সময় শাহীনের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ছিনতাইকালে সে বাঁধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রায়টি দ্রুত কার্যকর করার দাবি জানান নিহতের বড় ভাই এবং এ মামলার বাদী সাইফুল ইসলাম।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...