ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
টেকনাফে ধর্ষণচেষ্টা মামলার রোহিঙ্গা আসামি গ্রেপ্তার রোববার বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগ করা রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমি কোনো অপরাধী নই, সংবিধান রক্ষা করেছি: পদত্যাগের পর সাহাবুদ্দিন চুপ্পু  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িসহ এসএসএফের প্রটোকল প্রস্তুত, পৌঁছেছে সংসদে কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরী: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুলের এবার ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স নারায়ণগঞ্জে অবৈধ পরকিয়া প্রেমের বলি তরুণী সাদিয়া খুন হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে মতবিনিময় সভা রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচন: আগস্টে তফসিল, ১ম ধাপের ভোট অক্টোবরে আদালত চলাকালীন পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসিল্যান্ড হচ্ছেন কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান বিয়ারসহ আটক-২ ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল এক ক্লিকেই মিলবে ঢাকা জেলার সকল সেবা, ‘হ্যালো ডিসি’ অ্যাপের শুভ সূচনা জামায়াতের আলোচিত এমপির বিয়ের কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, চার ডিআইজিসহ ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা কাশিমপুর মহিলা কারাগারে কয়েদি পলায়ন, জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন  বড়লেখায় প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২ সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: না’গঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী ১০ গোলের লড়াইয়ের ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংলিশদের মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় মাইক্রোবাসে এসে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আফতাব উদ্দীন তাহসীন (২৬)। স্থানীয়রা জানান, নিহত যুবক চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তাহসীন ছাত্রলীগের কোন পদের দায়িত্বে ছিলেন কিনা তা তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি। শমসের পাড়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাহসীন চান্দগাঁও থানাধীন ৪ নম্বর রোডের হাজিরপুল এলাকার মো. মুছার ছেলে। এলাকায় ইট বালু ব্যবসার সাথে জড়িত। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে নগরীর দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার সঙ্গীরা তাকে গুলি করে হত্যা করেছে।
এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান বলেন, খুনের ঘটনার পর প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি সন্ত্রাসী সাজ্জাদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সাজ্জাদসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, দুপক্ষের বিরোধের জেরে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাহসীন নামে ওই যুবককে কারা খুন করেছে বা কোন দলের সাথে যুক্ত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। মরদেহ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইট বালু ব্যবসায়ী তাহসীন শমসের পাড়ার উদুপাড়া এলাকায় আসেন বিকেলে। সেখানে ব্যবসার ইট বালু স্তূপ করে রাখেন। তাহসীন অবস্থানের কিছুক্ষণের মধ্যেই একটি মাইক্রোবাস আসে। সেখানে দলবল নিয়ে ছিলেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। সন্ত্রাসীরা প্রথমে মাইক্রোবাসের ভেতর থেকে তাহসীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর সাজ্জাদ ও তার সঙ্গে থাকা যুবক মাহমুদ ও হাছান গাড়ি থেকে নেমে গুলি করতে থাকেন। গুলি তাহসীনের পায়ে ঊরুতে লাগলে লুটিয়ে পড়েন তাহসীন। গুলিতে ঘটনাস্থলে নিহত হন তাহসীন।
আশপাশের লোকজন ঘটনা প্রত্যক্ষ করলেও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখে এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ এসে তাহসীনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, তাহসীন চট্টগ্রাম নগরীর ওমর গনি এমইএস কলেজের ছাত্র। শমসের পাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সারোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে বিরোধের জেরেই খুন হয়েছেন। তাহসীন সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সারোয়ার গ্রুপের সমর্থক। শমসের পাড়ায় এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। তাহসীন ছাত্রলীগ সমর্থক হলেও শিবিরকর্মী সারোয়ার গ্রুপের সাথে ঘনিষ্ঠতা ছিল।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তাহসীন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পাশে ছোপ ছোপ রক্ত। মরদেহের পাশে পড়ে আছে গুলির খোসা।
এদিকে তাহসীনের মরদেহ চমেকে নিয়ে আসার পর আজ (সোমবার) বিকেলে স্বজনরা ছুটে যান মর্গের সামনে। বাবা মোহাম্মদ মুছা মর্গের সামনে অজ্ঞান হয়ে পড়েন। মা বা ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে মর্গের সামনের পরিবেশ। পরে তাহসীনের বাবা মুছা সাংবাদিকদের বলেন, ‘তার ছেলেকে সাজ্জাদ খুন করেছে। সাজ্জাদ আর কত লাশ ফেলবে জানতে চাই। আমার ছেলের খুনের বিচার চাই।’
চট্টগ্রামে এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। তার সহযোগী বর্তমানে নগরীতে বেপরোয়া সন্ত্রাসী কাজে জড়িত একই নামের আরেক সাজ্জাদ। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি ও খুনের একাধিক মামলা রয়েছে। হাটহাজারী উপজেলার শিকারপুর গ্রামের মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে আছেন। গত ১৭ জুলাই পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে যায়। এরপর আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করে সাজ্জাদ। বর্তমানে নগরীর বড় একটি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সাজ্জাদ। এই বাহিনীর তৎপরতায় আতঙ্কে আছেন নগরীর বিশাল অংশের মানুষ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপডেট সময়- ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪