শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

 

অনলাইন ডেস্ক।।

 

সার্বিক পরিবেশ ও পাহাড়ি বাঙালি সংঘাত অস্থিতিশীলতা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ‘মেঘের রাজ্য’ হিসেবে খ্যাত সাজেক উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
শুক্রবার (৪ অক্টোবর) থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
রাঙামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ করেন। তাই খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে, পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।
পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে এক হাজার ৫০০ পর্যটক আটকা পড়েন। সে সময় পানি ও খাদ্যের সংকট সৃষ্টি হয়। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগডাছড়ি শহরে ফেরেন। এরপর প্রথম দফায় তিন দিন সাজেক ভ্রমণ বন্ধ ছিল। এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...