ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের দুঃশাসনের স্বর্গরাজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে

Oplus_131072

হাকীম হারুনুর রশিদ, সোনারগাঁ বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে এলাকায় দুঃশাসনের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসামির তালিকায় অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন তিনি।
তাছাড়া মান্নান, তার ছেলে জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও তাদের লোকজন উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩৮টি শিল্প-কারখানায় দায়িত্বরত কর্মকর্তাদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে ঝুট, স্ক্রাবসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ারও অভিযোগ রয়েছে। এ নিয়ে নিজ দলের নেতাকর্মী থেকে শুরু করে উপজেলার সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকের দাবি, এখনই বিএনপির কেন্দ্রীয় নেতারা মান্নানের এহেন কর্মকাণ্ডের লাগাম টেনে না ধরলে আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে। তবে মান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা অস্বীকার করেন। একটি পক্ষ তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা-ঢাকা দেন। এই সুযোগে আজহারুল ইসলাম মান্নান, ছেলে সজিব ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন লোকজনের বাড়িঘরে হামলা, পিরোজপুর ইউপির সাবেক মহিলা সদস্য মমতাজ বেগমকে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়া, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।
এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসামি করার হুমকি দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন মান্নান ও তার লোকজন। তাছাড়া মামলা করার পর বাদীকে দিয়ে আদালতের মাধ্যমে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আরেক দফা অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
আরও অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সোনারগাঁও থানায় যে ৬টি মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত। উল্লেখিত মামলা গুলোর প্রকৃত ঘটনাস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ও রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকা। অথচ হতাহতের পবিবারের লোকাজনকে টাকা দিয়ে ঘটনাস্থল সোনারগাঁও দেখিয়ে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ উঠেছে। উল্লেখিত মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে প্রধান করে আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী ও দিনমজুর লোকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ হাজার সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।
এতে মান্নান ও তার লোকজন ক্ষান্ত না হয়ে লাঠি- সোঠা নিয়ে মিছিলের মাধ্যমে প্রথমে এলাকায় আতংক সৃষ্টি করে। একই সাথে মামলায় আসামি করে তাদের ঘরবাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, শিল্প কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে নেয় মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীব। অন্যদিকে মান্নানের নির্দেশে উপজেলার পিরোজপুর এলাকায় নীরহ মানুষের জমি দখল করে নিচ্ছে মান্নানপন্থী বিএনপি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কসাই ও সেলিম হোসেন দীপুসহ তাদের সন্ত্রাসী বাহিনী। তাছাড়া সম্প্রতি চাঁদাবাজীর অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এদিকে থানায় দায়েরকৃত মামলার বাদিরা জানেন না তাদের মামলায় কাদেরকে আসামি করা হয়েছে। এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাদীর সরল স্বীকারোক্তি ভাইরাল হতে দেখা গেছে। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে আজহারুল ইসলাম মান্নান নিজের দুঃশাসনের রাজত্ব ধরে রাখতে নিজ দলের কর্মী-সমর্থকদেরও কোনো কোনো মামলায় আসামি করেছেন। এনিয়ে নিজ দলের নেতাকর্মীদের তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেও দেখা গেছে। তাছাড়া কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে আদালতের মাধ্যমে বাদিকে মামলা থেকে নাম বাদ দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সজিব পদত্যাগ পত্র রিসিভ করেছে, ভিডিও রয়েছে
এরই মধ্যে মান্নান ও তার ছেলে সজিবের বিতর্কিত কর্মকান্ডে সোনারগাঁও উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম তার সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় বিএনপির সমর্থন আদায়ে কাজ করতে দেখা গেছে।
জানা যায়, আজহারুল ইসলাম মান্নান এক সময় অধ্যাপক রেজাউল করিমের রাজনৈতিক কর্মী ছিলেন। পেশায় ছিলেন সাধারণ দিনমজুর। পরবর্তীতে একটি আবাসন প্রতিষ্ঠানের দালালি করে রাতারাতি কোটিপতি বনে যান মান্নান। এর পর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি।
এদিকে গত ৭ আগস্ট মান্নানের নেতৃত্বে একদল সন্ত্রাসী পিরোজপুর ইউপি’র প্রতাবেরচর এলাকায় সাবেক মহিলা সদস্য মমতাজ বেগম ও তার পরিবারের লোকজনকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে দখলে নেয়। এ ব্যাপারে মমতাজ বেগম উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেন। তাছাড়া মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে নৌ চাঁদাবাজি নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে। মেঘনা নদীর উপজেলার নুনেরটেক থেকে চর কিশোরগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তার লোকজন নিয়মিত চাঁদা উত্তোলন করে আসছে বলে জানা গেছে।
বিএনপি নেতা মান্নান, ছেলে খাইরুল ইসলাম সজিব ও তাদের বাহিনী এলাকার জনসাধারণের কাছে যেন এক মূর্তিমান আতঙ্ক। তার বাহিনী প্রতাবেরচর গ্রামের মিন্টু, ঝাউচর গ্রামের আল আমিনের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে প্রতাবেরচর, ঝাউচর ও আষাড়িয়ারচর গ্রামের ব্যবসায়ীরা এখন এলাকা ছাড়া।
শুধু তাই নয়, মেঘনা গ্রুপের ৩টি ইকোনমিক জোনসহ ৩৮টি শিল্প প্রতিষ্ঠান দখলে নিয়েছে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান, ছেলে সজিব ও ভাই হান্নানসহ তাদের সহযোগিরা। গত ৫ আগষ্টের পর মান্নানের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ ফিড, ফ্রেশ ডালডা, ফ্রেশ ফাইবার, ফ্রেশ চা, ফ্রেশ সুগার, ফ্রেশ বলপেন, মেঘনা সিরামিকস, মেঘনা পাল্প পেপার,  মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, মেঘনাঘাট সামিট ৩০৫/৩৩৭ মেগাওয়াট পাওয়ার প্লান্ট-১, মেঘনাঘাট সামিট ৭৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট-২, অরিয়ন পাওয়ার প্লান্ট, মেঘনাঘাট স্যামসাং ৭১৮ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, হাজি সেলিম ডকইয়ার্ড, বাংলা ডকইয়ার্ড, আল মোস্তফা গ্রæপ, চায়না ব্যাটারি ও আনন্দ শীপইয়ার্ডে গিয়ে এসব প্রতিষ্ঠান তার দখলে নেয়।
এছাড়া মান্নানের নির্দেশে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের প্রথমে হত্যা মামলার আসামি করা হয়। পরে তাদের ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিত থাকার সুযোগে মোটা অংকের অর্থের বিনিময়ে মান্নানের পছন্দের জনপ্রতিনিধিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও বিএনপি ঘরানার একাধিক নেতার সাথে কথা বললে তারা সোনারগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মান্নান ও তার ছেলে সজিব এবং তাদের সহযোগিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবী জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সৎ যোগ্য ইউপি সদস্যদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছি। কিন্তু বিএনপির আজহারুল ইসলাম মান্নান অর্থের বিনিময়ে আওয়ামীলীগের সমর্থিত ইউপি সদস্যদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। এটা দুঃখজনক।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের দুঃশাসনের স্বর্গরাজ্য

আপডেট সময়- ০৫:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪