শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিজ বসতঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার 

মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ, (না’গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়া বসতঘর থেকে আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের  দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী মধ্যপাড়া পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির থানার বালুরচর এলাকায়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম জহিরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
বাড়ির লোকজন জানায়, দুপুর ২টায় তাদের সাড়া-শব্দ না পেয়ে দরজা খোলা থাকায় ঘরের ভেতর স্বামী আবুল কালাম ও তার স্ত্রী আমেনা বেগম ময়নার লাশ খাটে শোয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করার ব্যবস্থা করে।
বাড়িওয়ালার স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘তারা স্বামী-স্ত্রী গত এক বছর ধরে তাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
তার দুই ছেলে বিয়ে করে অন্যত্র বসবাস করে।’
বড় ছেলে মো. মানিক বলেন, তার মা ক্যান্সারের রোগী ছিলেন। বাবাও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগী আক্রান্ত ছিলেন। তার ধারণা, একজনের মৃত্যু দেখে আরেকজন স্ট্রোক করে মারা গেছেন।
আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে। ওরা দুজন গাড়িচালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে লাশ উদ্ধার করা হয়েছে।
সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...