শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সাতক্ষীরায় আন্তর্জাতিক কন্যা শিশু ও মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপিত

 

ইব্রাহীম হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।

বুধবার (০৯ অক্টোবর ) দেবহাটা উপজেলায় আন্তর্জাতিক  কন্যা শিশু দিবস ও মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে,  দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা  বল ফিল্ড মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। ব্যালিতে অর্ধ শতাধিক কন্যা শিশু অংশগ্রহণ করে।পরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও প্রধান অতিথি দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাইক্লোজিষ্ট সুপারভাইজার রুমানা রফিক,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন,উত্তরণের প্রোজেক্ট অফিসার ইমরান হোসেন, সাংবাদিক ইব্রাহীম হোসেন, ভি.ডি.সি সভাপতি উত্তম রায় সহ প্রতিষ্ঠানের ফ্যাসিলিটেটর বৃন্দ।

প্রধান অতিথি সহ উপস্থিত বক্তাদের বক্তব্যে বলেন,আমাদের সমাজে এখনো নারীরা পিছিয়ে আছে। কিছু কিছু অবিভাবক তাদের কন্যাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিচ্ছেন। লেখা পড়া বন্ধ করে দিচ্ছেন। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ সকল শিশুদেরকে নার্সিং করলে তারা উন্নত হবে।তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।এদেরকে অবহেলা না করে শারীরিক ও মানসিক ভাবে সহযোগিতা করে তাদের দেশ ও দশের কাজে উদ্বুদ্ধ করতে হবে। একটা সুশিক্ষিত জাতি গড়তে কন্যা শিশুদের সকল বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। তবে এ সমাজ উন্নত হবে।সকলের বক্তব্য শেষে সভাপতি মহোদয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজন কে সাধুবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...