শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

লগি বৈঠা তান্ডবে শহিদ ও আহতদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত  

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যাগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে শহরস্থ  টাউন হল এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মহসিনসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই-৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন তাদের স্মরণ করেন এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানান।
জামায়াতে ইসলামী আহত-নিহতদের পরিবারের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। আহত-নিহতরা যাতে এর সুষ্ঠু বিচার পান তার জোর দাবি করেন।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সরকারের মদদ পুষ্ট ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর যে জুলুম অত্যাচার করেছে এবং ৫ আগস্টে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতাদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। প্রধান অতিথি বাংলাদেশকে একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজ করার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় বিগত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...