প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ১০:৫১ এ.এম
মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪’শ পিস ইয়াবাসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে খলিলপুর নামক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন তথ্য অনুযায়ী শুক্রবার (১৮ই অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়।
মৌলভীবাজার ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.