শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ভেড়ামারায় খালে গোসল করতে নেমে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় খালে গোসল করতে নেমে সবুজ ইসলাম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার বড় ভাই ওহিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৬ অক্টোবর) বিকেল ৫.৩০টার দিকে ভেড়ামারায় জিকে খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার লাশ পাওয়া যায়।
সবুজ ইসলাম বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়ার নায়েব আলীর ছোট ছেলে। সে চলতি বছরে এসএসসি পাস করে ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল।
সবুজের বড় ভাই ওহিদুল ইসলাম জানান, সবুজ, তার দুলাভাই শাকিবসহ তারা তিনজন ভেড়ামারার ১ নম্বর ব্রীজ সংলগ্ন জিকে খালে গোসল করতে নামে। তারা তিনজন সাঁতার কেটে এপার থেকে ওপারে পার হতে থাকে। ওহিদুল ও শাকিব পার হলেও সবুজ ডুবে যায়। পরে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর পানিতে ডুবে যাওয়া সবুজ নামের এক কলেজছাত্রকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসে।পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।
 ভেড়ামারা থানা কর্মকর্তা  বলেন শুনতে পেরেছি একজন পানিতে ডুবে মারা গেছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...