প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৪, ৬:১৬ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তিনি জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেলাল জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
মামলা সূত্রের বরাতে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (১৬ই জুলাই) এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলার আসামি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া জানান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ মিছিলে সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন। বাড়ি জুড়ীতে হওয়ায় তিনি প্রভাবও খাটান বেশি।
মৌলভীবাজার কোর্ট পুলিশের জিআরও সুমন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.