প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৬:০০ পি.এম
ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের র*ক্তা*ক্ত লা*শ উদ্ধার

মামুনুর রহমান, পাবনা।।
ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত নয়ন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি / ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। নিহতের স্বজনরা জানান, নয়ন শিমুলতলা বাজারের টিভি মেকারের দোকানদার ছিলো। প্রতিদিন রাত ১০ টার মধ্যে সে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতো। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হলে শিমুলতলা বাজার ও নিকটস্থ এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মযনা তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৃশংস এ হত্যাকান্ডের জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি নিহতের পরিবারের সদস্যরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.