শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ দোকান ভস্মীভূত,আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে 

অনলাইন ডেস্ক।।

 

নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক প্রানকেন্দ্র কালিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ টি দোকান ভস্মীভূত হওয়ার তথ্য নিশ্চিত পাওয়া গেছে।

রোববার(৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।এর এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিরবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক জানান,রাত সোয়া এগারোটার দিকে দোকান বন্ধ করে ফিরছিলেন।এর কিছুক্ষণ পর কালিরবাজারের মোড়ে বি বি রোডস্থ দীপা সুইটের সামনে যেতেই পেছনে আগুন আগুন চিৎকার শুনতে পান।এরপর দৌড়ে গিয়ে দেখতে পান কালিরবাজারের কসাই পট্টির পাশে তার নিজের মুদি দোকানসহ আরও ত্রিশটি মতো দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ১০/১৫ তলার সমান উঁচু হয়ে আগুন জ্বলতে থাকে আগুনে শিখা।ঘটনার পরপরই এলাকাবাসী ও পাশের ভবনের বাসিন্দারা সকলে সহযোগিতা দ্রুততম সময়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।পরবর্তীতে খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।পরে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে  আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছুই বলা যাচ্ছে না,  তদন্তের পরে বিস্তারিত বলা সম্ভবপর হবে।তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়  নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...