ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
এক ক্লিকেই মিলবে ঢাকা জেলার সকল সেবা, ‘হ্যালো ডিসি’ অ্যাপের শুভ সূচনা জামায়াতের আলোচিত এমপির বিয়ের কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, চার ডিআইজিসহ ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা কাশিমপুর মহিলা কারাগারে কয়েদি পলায়ন, জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন  বড়লেখায় প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২ সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: না’গঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী ১০ গোলের লড়াইয়ের ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংলিশদের মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে আটক: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র ঢাকা-নারায়ণগঞ্জসহ ছয় জেলায় ফের সেনা মোতায়েন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে নারায়ণগঞ্জে এমপি পুত্র যুবদল নেতা খাইরুল ইসলাম আটক ভূমি উন্নয়ন কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা পঞ্চবটী-পাগলা পুরাতন সড়কটি না’গঞ্জ সওজ’র আওতায় আনার নির্দেশ ডিসির বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত-২ আজ বিশ্ব বাবা দিবস: ভালোবাসা ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা সাংবাদিক রেজানুর গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত ‘জলবায়ু পরিবর্তন ও প্রভাব’ নিয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত, সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

না’গঞ্জ প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আবু সাউদসহ আহত-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
প্রেসক্লাব দখলের উদ্দেশ্যেই পূর্ব পরিকল্পিতভাবে এই তান্ডব সংঘটিত …!?
ষ্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়ায় সংবাদিকদের বড় সংগঠন প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২৯ অক্টোবর) দুপুরের দিকে ৫৮ বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলার ঘটনা ঘটায়। এসময় নিউজরুমে থাকা টেলিভিশন, কম্পিউটার সহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে।
হামলা আহত হয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,সোজা সাপটা পত্রিকার সম্পাদক, আবু সাউদ মাসুদ এছাড়া  সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক আরিফ হোসেন এবং প্রতিষ্ঠানের স্টাফ সহ অন্তত ৫ জন।
এ হামলার নেতৃত্বে থাকা মাসুদ রানা রনি (৪২) কে আটক করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ।
হামলার ঘটনায় পরে ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
প্রেসক্লাবের ব্যবস্থাপক মো: মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ধ্যায় এ মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে হামলার নেতৃত্বে থাকা মাসুদ রানা রনিকে।
জানা গেছে, আটককৃত মাসুদ রানা রনি (৪২) হামলার মূল মাষ্টার মাইন্ড ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকার বাসিন্দা।
এছাড়াও মামলায় এজাহারনামীয় অন্য আসামিরা হলো-ফতুল্লার কাশীপুর ইউনিয়নের বাঁশমুলী এলাকার মো: রাশেদুল ইসলাম (৪২), সদর উপজেলার সৈয়দপুর থানার আলামীন নগর এলাকার আলী হোসেনের ছেলে হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর (৪৬), ফতুল্লার কাশীপুর বাঁশমুলী এলাকার মো: কাইয়ুম (৪৩), রফিকুল্লাহ রিপন, শহীদ (৪০), ফতুল্লার কাশীপুরের বাংলাবাজার এলাকার আলী হোসেন টিটু দেওয়ান (৫০), মশিউর (৪২), জাহিদ (৩৮), মেহেদী (৩৫), লিমন দেওয়ান (২৮), মো. ইমরান (৪০), আশিক (৩৫) ও মো.কমল (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে প্রেসক্লাব ভবনের পাঁচ তলার নিউজ রুমে প্রতিদিনের ন্যায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে কাজ করছিলেন। এসময় ১নং এজাহারনামীয় আসামি মাসুদ রানা রনির নেতৃত্বে এজাহারে থাকা অপর আসামিরা সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের একটি দুর্বৃত্ত দল পূর্ব পরিকল্পিতভাবে সেখানে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়।এসময়ে অফিসে থাকা বেশ কয়েকটি কম্পিউটার সহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে সাংবাদিক নেতা আবু সাউদ মাসুদকে রক্ষা করতে উপস্থিত অন্যান্য সাংবাদিক ও স্টাফরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপরও চড়াও হয়ে এলোপাথারি মারধর করে।
হামলায় সাংবাদিক ও স্টাফ সহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক বিষয়টি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অবহিত করলে তারা ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ ঘটনার খবর পুলিশকে জানানো হলে সাথে সাথে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে হামলার নেতৃত্বে থাকা মাষ্টার মাইন্ড মাসুদ রানা রনিকে হাতেনাতে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্য সহযোগী হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয়।
হামলায় আহত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, ‘আটককৃত রনি হামলার মাষ্টার মাইন্ড নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী। সে মহানগর যুবদলের একজন সক্রিয় কর্মী। নারায়ণগঞ্জ প্রেসক্লাব দখল করা সহ আমাকে হত্যার উদ্দেশ্যে রনির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন যুবক নিউজ রুমে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আমি প্রতিবাদ করলে রনি আমার শরীরে আঘাত করে। এসময় রনির সাথে তার সহযোগীরাও সন্ত্রাসী কায়দায় আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। আমি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবী জানাচ্ছি।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ‘আমরা দুপুরে নিউজ রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ রনির নেতৃত্ব থাকা বেশ কয়েকজন যুবক হামলা চালায়। রনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও  তবে সে কোন পত্রিকায় কাজ করে সেটা আমার জানা নেই। আমার জানামতে সে ছাত্রদল করতো। রনির নেতৃত্বে তার সাথে ২৫/৩০ জনের একটি গ্রুপ নিউজ রুমে ঢুকে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ সাহেবকে কিল ঘুষি মারে। রনির সাথে থাকা তার অন্যান্য সহযোগীরাও হামলা চালায়। এসময় আমাদের সাংবাদিক ও স্টাফ সহ অন্তত পাঁচজন আহত হয়।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পূর্বে স্থাপিত সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের একটা ঐতিহ্য ও সুনাম আছে। সব সরকারের আমলেই বিভিন্ন মন্ত্রী, এমপি ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা এই প্রেসক্লাবে এসেছেন। এমন ন্যক্কারজনক ঘটনা ইতিপূর্বে কখনও ঘটেনি। এই প্রেসক্লাবের অনেক প্রবীণ সাংবাদিক জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে বড় বড় দায়িত্ব পালন করছেন। আমরা অন্যান্য সদস্যরা প্রত্যেকেই সকল জাতীয় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কর্মরত আছি। আমাদের প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক মর্যাদা আছে। এখানে কোনো সাহেল সে বাহির থেকে এসে হামলা করল, কি উদ্দেশ্যে করলো, কিংবা করা এর নেপথ্যে আছে আমরা তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রেস ক্লাবের মতো জায়গায় যদি সাংবাদিকদের উপর হামলা হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন পর্যায়ে আছে তা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা এ বিষয়ে নারায়ণগঞ্জের প্রশাসন সহ ড. মুহাম্মদ ইউনুসের সরকারকে আহবান করছি তারা যেন এ ঘটনার ন্যায়বিচার করেন।’
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে মামলাটি গ্রহণ করেছি। হামলার ঘটনায় ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

না’গঞ্জ প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আবু সাউদসহ আহত-৫

আপডেট সময়- ০৪:০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪