প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১২:০৮ পি.এম
দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশী যুবক লিটন (৩৩) কে ফেরত দেয় বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের ভ্যাগল প্রামানিকের ছেলে লিটন মঙ্গলবার দিবাগত রাত ২.২০টায় উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পার হচ্ছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটকের খবর পেয়ে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়। পত্র পেয়ে গতকাল বিকেলে একই সীমান্তের ১৫৭ মেইন পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মুরাদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বাউশমারী বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর প্রত্যয়ন রায় রাজ। পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবক লিটনকে ফেরত দেয় বিএসএফ। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.