শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

দৌলতপুরে রাস্তা সংস্কার কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার: দুর্ভোগে এলাকাবাসী

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা সম্প্রসারণেরর কাজ বন্ধ করে পালিয়েছে ঠিকাদার। ফলে ওই এলাকার বসবাসরত মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার হোগোলবাড়িয়া ইউনিয়নের টলটলি পাড়া বাজার থেকে মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয় গত ১৮ মার্চ।
রাস্তাটি সম্প্রসারণের জন্য (আর,সি,আই,পি) প্রকল্পের অধীনে ১৮ কোটি ৯১ লাখ ৯৯ টাকা ব্যয়ে উপজেলা এল,জি,ই,ডি দরপত্র আহ্বান করেন।
লটারির মাধ্যমে (মিজানুর রহমান এন্ড আতা জে.ভি) ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে রাস্তার কাজ শুরু করেন। ২০২৫ সালের ১১ আগষ্ট রাস্তাটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজ শুরুর কয়েক মাসের মধ্যে ঠিকাদার পালিয়ে যাওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে এলকার সাধারণ মানুষ।
ভূক্তভোগী এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির সত্বাধিকারী আতাউর রহমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর এ কাজের ঠিকাদার কাজ বন্ধ করে তিনিও পালিয়ে যান। রাস্তার কাজ শুরুর করার পর ৫-৬টি কালভার্ট ভেঙে ফেলে ও রাস্তার পাশে বালি ও পাথর ফেলে রাখা হয়। যার ফলে রাস্তাটি আরো সংকোচিত হয়ে পড়ে। এমন অবস্থায় রাস্তায় চলাচলে এলাকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী আরো বলেন, তারাগুনিয়া ও মথুরাপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিনিয়ত তাদের চরম দূর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়ার্দার বলেন, নতুন করে কাজের ওয়ার্ক বৃদ্ধি করে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে। রাস্তার কাজটি খুব দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...