শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

দৌলতপুর ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যার আরও ১ আসামি গ্রেপ্তার  

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু হত্যা মামলার আরো এক আসামি নাঈম (২২) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে লক্ষীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একইদিন সন্ধ্যায় লক্ষীপুর থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়। নাঈম দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মহসিন সর্দারে ছেলে। এ নিয়ে ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি সহ ২জন আসামি গ্রেফতার হলো। নাঈম ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৫নম্বর এজাহার নামীয় আসামি। আজ শুক্রবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। এসময় আসামির রিমান্ড চাইবে পুলিশ। এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক। এর আগে ১৪ অক্টোবর রাতে পাবনার গোবিন্দপুর এলাকা থেকে মামলার ১ নম্বর প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করে র?্যাব। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে সেন্টু চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়া, সন্ত্রাসীদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনকে সহায়তা করা, শূন্যপদ তৈরি করে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখা এবং সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের জন্য পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর। হত্যার ঘটনায় ১লা অক্টোবর নিহতের ছেলে আহসান হাবিব (কনক) বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-১। এতে তরিকুল ইসলাম টুকুকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করে মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার অপর পলাতক আসামিদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), শামসের আলী গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)। নিহত নঈমউদ্দিন সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি একই এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...