শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

দূর্গোৎসবে পুজামন্ডপ কেন পাহারা দিতে হবে প্রশ্ন❓মুন্সীগঞ্জে রিজভী

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
পূজামন্ডপ পাহারা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বলেছেন,পূজায় কেন পাহারা দিতে হবে? আজ থেকে ২৫-৩০ বছর আগে আগে তো এটি দিতে হয়নি। বরং যত পূজা ঘনিয়ে আসতো আমাদের যারা মুসলমান ছেলে-মেয়ে, স্কুল-কলেজ,ইউনিভার্সিটিতে পড়ি আমাদের মধ্যেও একটি আনন্দের হিল্লোল পড়ে যেত।তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে বিভাজন তৈরি করেছে পরাজিত শক্তি এবং তার দোসররা।কারণ তারা বিভাজন করে ক্ষমতায় থাকতে চায়।শনিবার(১২ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন,পাকিস্তান আমলে ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল।কিন্তু তখনও মানুষ স্বাধীনতা ভোগ করেছে।তখনও দেশের হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে।তাহলে আজকে কেনো পূজামণ্ডপে পাহারা দিতে হয়?দেবালয়ে সতর্ক থাকতে হয়? দীর্ঘ কয়েক বছরের কর্তৃত্ববাদী শাসনে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে।ওরা যদি ক্ষমতায় যায় হিন্দুরা জায়গা জমি নিয়ে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে না।আমরা দেখেছি হিন্দুদের যত এনিমি প্রপার্টি আছে সব তাদের দখলে।যাদের ৫ আগস্ট পতন হয়েছে।তিনি আরো বলেন,আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে জনগণের নাম করে ১৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য,এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য,এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য।কিন্তু ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।পাচার করেছে শেখ পরিবার,সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা,তার ভাই-ভাতিজারা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...