শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের ৪ নেতা আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ট্রাকচালকের সহকারী নূর হোসেনকে মারধর করে ও অস্রের ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের চার নেতা কর্মীকে গ্রেফতার করছে র্যাপিড  আকশন  ব্যটালিয়ন র্যাব ১১ এর সদস্যরা৷
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ রুবেল (৩৪), জুয়েল রানা (২২), সাদিকুল ইসলাম সুজন (৪০) ও মোঃ সোহেল রানা (৪০)৷ ভুক্তভুগী ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বলেন, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় সড়কে ট্রাকটি বিকল হয়ে পড়লে তিনি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েন৷ কিছুক্ষণ পরেই ওই ৪ জনে সেখানে গিয়ে নুরহোসেনকে ডেকে তুলে মারধর শুরু করে এবং অস্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল ফোন ছিনতাই করে৷ চলে যাওয়ার সময় ছিনতাইকারীরা নুহোসেনকে এ ঘটনা কাউকে জানালে হত্যা করারও হুমকি দেয়৷
রাতেই নুরহোসেন বিষয়টি র্যাব -১১ এর দপ্তরে গিয়ে অভিযোগ করলে রাতেই নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে র্যাব সদস্যরা কৃষক দলের ওই ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে৷ গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকমতদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়৷ এ ঘটনায় ট্রাক চালকের সহকারী মোঃ নুরহোসেন বাদী হয়ে ওই ৪ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন৷ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ অবশিষ্ট টাকা তারা খরচ করে ফেলেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছে৷
গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম সুজন নাসিক ৫ নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ- সভাপতি মোঃ সোহেল রানা একই ওয়ার্ডের সাধারন সম্পাদক, মোঃ জুয়েল রানা কোষাধ্যাক্ষ এবং রুবেল সাধারন সদস্য বলে জানাগেছে৷ কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখারা আহবায়ক মোঃ তৈয়ম হোসেন বলেন, তাদেরকে কমিটি দিয়েছিলাম কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কমিটি বিলুপ্ত করেছি৷ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল মামুন ওই চারজনের নামে ছিনতাই মামলা হয়েছে বলে স্বীকার করেন৷
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...