প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ৮:১১ এ.এম
গজারিয়ায় ব্রীজের রেলিং নির্মাণে পাথরের বদলে উচ্ছিষ্ট ব্যবহার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামলাদী গ্রামে(জামালদী-হোসেন্দী সড়কে)নির্মাণাধীন ব্রীজের সাইড রেলিং নির্মাণে পাথরের বদলে পাইলিংয়ের উচ্ছিষ্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ নিয়ে স্থানীয়রা ড়্গােভ প্রকাশ করেছেন।সূত্রমতে জানা যায়, উলিস্নখিত এলাকায় ধীরগতিতে উক্ত ব্রীজের নির্মাণ কার্যক্রম পরিচালিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।তাছাড়া পাশেই সাময়িক সময়ের জন্য মাটি ও ইট দিয়ে বিকল্প একটি রাস্তা করে দেয়া হয়েছে এবং সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই যানবাহন বিকল হয়ে গিয়ে পরিবহনের সাথে সম্পৃক্ততা ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।এদিকে ব্রীজের সাথে সম্পৃক্ত সকল কাজই পাথর দিয়ে করার সরকারি নির্দেশনা থাকলেও ব্রীজ নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রীজের সাইডি রেলিং নির্মাণে পাথরের বদলে পাইলিংয়ের উচ্ছিষ্ট ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।পাইলিং শেষে যে সকল উচ্ছিষ্ট বের হয় সেগুলোকে কৌশলে ভেঙ্গে পাথরের আকৃতি দিয়ে ব্রীজের উপরে ও নিচে ত্মূপ করে সেখান থেকেই প্রয়োজন মাফিক উচ্ছিষ্টগুলো ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে ঠিকাদার রাসেল মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,সড়কের পাশে যে রাবিশ রাখা হয়েছে সেগুলো আমি রেখেছি বল্ক তৈরি করার জন্য। রেলিং ঢালাই কাজ হচ্ছে ভালো পাথরের খোয়া দিয়ে।সেগুলো আমি রেখেছি ঘরের ভিতর।ঢালাই কাজে নিয়োজিত শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন,সড়কের পাশে রাখা যে খোয়া রাখা হয়েছে সেগুলো দিয়েই কাজ করছে বলে জানান তিনি।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন,খবর পেয়ে আমি নির্মাণাধীন ব্রীজে গিয়ে যেটুকু ঢালাই হয়েছে সেগুলো ভেঙে ফেলতে বলেছি।পাথরের বদলে অন্য কিছু ব্যবহারের সুযোগ নেই।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.