অনলাইন ডেস্ক।।
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত ও সংঘর্ষ ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার (১ অক্টোবর) দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আবুল হাসনাত সোহেল (৪৮) খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে যথেষ্ট পরিমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.