প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ৬:৩৭ পি.এম
কুলাউড়ায় সরকারি খাস টিলা কাঁটার অপরাধে অর্ধলাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস টিলা কাটায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০শে অক্টোবর) বিকালে উপজেলার লংলা দড়িদাশপুর এলাকায় টিলা কাটার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটরও জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন বলেন, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাঁটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় টিলা কাঁটার দায়ে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আরোপ করা হয় পাশাপাশি মাটি কাঁটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.