শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

এবার মাটিতে নয়, হাওয়াতে দৌড়াবে ট্রেন

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,
কলকাতা প্রতিনিধি।।
বিজ্ঞান, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে।  এবারে ভারত নয়া প্রযুক্তির কল্যাণে আকাশপথে ট্রেন চালাতে চলেছে।
এয়ারপ্লেন নয় এয়ার ট্রেন। হাওয়ায় ছুটবে ট্রেন। সেই দিন আসতে ভারতে আর বেশি দেরী নেই। সূত্রের খবর, ২০২৮ সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র এলিভেটেড ট্যাক্সিওয়েতে একটি এয়ার ট্রেন চলাচল শুরু করবে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) একটি ৭.৭ কিলোমিটার দীর্ঘ অটোমেটেড পিপল মুভার (APM) ট্রেন তৈরির জন্য একটি টেন্ডার জারি করেছে বলে জানা গিয়েছে। টার্মিনাল ২ ও ৩-কে টার্মিনাল-১ এর সঙ্গে সংযুক্ত করবে এই ট্রেন। এই ট্রেনটি রানওয়ে ২৮-এর নীচ দিয়ে যাবে।
এয়ারট্রেনের বেশিরভাগ অংশই  মাটি থেকে উঁচু জায়গা দিয়ে যাবে। ৫.৭ কিলোমিটার উঁচু পথে এবং মাটিতে ২ কিলোমিটার থাকবে। নীচের অংশ টার্মিনাল ১-এর কাছে এবং এলিভেটেড ট্যাক্সিওয়ের নীচে থাকবে। কার্গো স্টেশনে একটি স্কাইওয়াক তৈরি করা হবে, যা এয়ার ট্রেনকে কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে।
বর্তমানে ভারতে এরকম একটি এলিভেটেড ট্রেন তৈরি করতে গড়ে খরচ হয় প্রতি কিলোমিটারে ২৫০-৩৩ কোটি টাকা। যখন ট্রেনটি মাটিতে তৈরি করা হয়, তখন প্রতি কিলোমিটারে ১৫০-২০০ কোটি টাকা খরচ হয়। ট্রেনটি মাটির নীচে নির্মিত হলে প্রতি কিলোমিটারে খরচ হয় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। এর মধ্যে ট্রেন, সিগন্যাল, ইলেক্ট্রিসিটি এবং অন্যান্য যাবতীয় কাজের খরচও রয়েছে। এই প্রকল্পের মোট খরচ হতে পারে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...