প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৬:০৯ পি.এম
ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের আদুরে রাস্তা নির্মাণ নিয়ে উত্তেজনা

মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা।।
মানুষ সহ গাড়ি পারাপারের জন্য রেললাইনের উপর সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন মঙ্গলবার ২৯ অক্টোবর বিকেল ৩টায় ঈশ্বরদী উপজেলার ডহরশৈলা সহ লালপুরের একাংশ ঈশ্বরদী বাইপাস স্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মাছুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ,বিশ্ব উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সহ স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উত্তেজিত এলাকাবাসী এসময় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় রেল চলাচল স্বাভাবিক হয়। এক পর্যায়ে আগামীকাল ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুলো নিয়ে আগামীকাল সকালে বসার কথা আছে বলে জানান।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.