শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মায়ের জানাজায় অংশ নিতে পরেননি এস আলমসহ ছয় ভাইয়ের কেউই 

 

অনলাইন ডেস্ক।।

 

দেশের শীর্ষস্থানীয় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে … রাজেউন)।

রোববার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে সাড়ে ৪টার দিকে চেমন আরা বেগমের লাশ হেলিকপ্টার যোগে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে হাজার হাজার মানুষ তাঁর জানাজায় অংশ নেন। কিন্তু সাইফুল আলম মাসুদ জানাজায় অংশ নিতে আসেননি।
প্রয়াতের সাত ছেলের মধ্যে বড় মোরশেদুল আলম ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাকি ৬ ছেলের মধ্যে ২ জন জানাজায় অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পারিবারিক কোনো সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়নি।



চেমন আরা বেগম ৭ ছেলে ও ৫ মেয়ের জননী। দ্বিতীয় ছেলে সাইফুল আলম মাসুদ এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং দেশের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপ লক্ষাধিক কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাদের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, সাইফুল আলম মাসুদসহ চার ভাই বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
চেমন আরা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অধিকাংশ সন্তানদের কাছে পাননি।
আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...