শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড

দুর্বৃত্তদের হামলায় পদ্মায় নিখোঁজ অপর এএসআই মুকুলের মরদেহ উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
৫২ ঘন্টা পর কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ আরেক এ এস আই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থলের ৪৫ কিলোমিটার দুরে পাবনার সুজানগর থানার মোহন পুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দুরে পাবনার সুজানগর থানার মোহন পুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় জেলেরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নো পুলিশ তার মরদেহটি উদ্ধার করে নাজির গঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ কুমারখালীতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এ এস আই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সোমবার ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে আসামী ধরতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর
করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন এস আই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন।
তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালানোর পাশাপাশি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবোরী দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...