শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

এমপিওভুক্ত সহ ৩ দফা দাবিতে ১৫ অক্টোবর লংমার্চ কর্মসূচি 

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
এমপিওভুক্তসহ তিন দফা দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
আজ শুক্রবার বেলা ১১টায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
ফেডারশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ৩২ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকেরা বৈষম্যের শিকার। বিগত সরকারের আমলে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলেও সারা দেশে এখনো সাড়ে ৪০০ প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। এমপিও না হওয়ায় তাঁরা বেতন–ভাতা পাচ্ছেন না। তাই দ্রুত প্রতিটি কলেজে অনার্স শাখা থেকে পাঁচজন ও মাস্টার্স শাখা থেকে সাতজন শিক্ষককে এমপিও দিতে হবে।
শিক্ষক নেতারা বলেন, ৬ অক্টোবর শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেও কোনো আশ্বাসের বাণী শুনতে না পেয়ে তাঁরা হতাশ হয়েছেন। ১৪ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমপিওর ঘোষণা না এলে ১৫ অক্টোবর ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এস এম দারুল ইসলাম, শিক্ষক নেতা আবদুর রহমান, ইমদাদুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...