শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

পাবনার নবাগত ডিসির সাথে সুশীল সমাজের মতবিনিময়

মামুনুর রহমান,ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।।
 পাবনা জেলার নবাগত জেলা প্রাশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে ঈশ্বরদীর প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, পাবনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার। বক্তব্য রাখেন উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল হাদান ববি সরদার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, উপজেলা প্রকৌশলী মো. এনামুল কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি সিয়াম, রাফিউল ইসলাম অন্ত প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের ৩২ জনকে নগদ টাকা ও ৪ জনকে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ৬ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। গত ০৯ সেপ্টেম্বর মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনার জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পান। এর আগে তিনি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...