শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে

কোটি টাকার কাবিনে ফের বিয়ের পিরিতে মডেল সানাই

 

অনলাইন ডেস্ক।।

 

ফের বিয়ের পিরিতে বসেছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।

রোববার (২২ সেপ্টেম্বর) পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পাত্র সোহেল এফ খান (৪৫) সুইডেন প্রবাসী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের বিয়ের দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা।

এই দেনমোহরের অর্থের অঙ্ককে বলা চলে রেকর্ড।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নিজ বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সানাই নিজেই। বিয়ের প্রমাণ হিসেবে ছবি চাইলে অবশ্য তিনি সেসব দেখাতে রাজি হননি। তবে শিগগির লাইভে এসে বিয়ের ব্যাপারে সবাইকে জানাবেন বলে নিশ্চিত করেন।

এত টাকা দেনমোহরের কত টাকা উসুল? জানতে চাইলে সানাই বলেন, এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি।
পাত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সোহেলের বাড়ি কুমিল্লা। এক বছর হলো আমাদের পরিচয় সূত্র। যদিও একে প্রেম বলা যাবে না। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া সহ বন্ধুত্ব তৈরি হয়েছে। নিয়মিত যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হতো। পরবর্তীতে আমরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতেই ঘরোয়াভাবে আমাদের বিয়ে কার্য সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর সানাই চাকরিতে মন দেন। অনেক দিন ধরেই বিনোদন অঙ্গনে তিনি অনিয়মিত ছিলেন।
ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে আলোচিত হন। এরপর ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন।
‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’, ‘অবাক তুমি’ শিরোনামে কিছু গানের মডেল ছিলেন তিনি। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন: দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন বলে শোনা যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...