ছবি: রোকেয়া প্রাচী ও অরুনা বিশ্বাস
অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি মামলায় এবার আসামি হলেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাম জড়িয়েছে এই দুই শিল্পীরও।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়। শেখ রেহানাসহ ১৭৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।
এছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে শিল্পীদের মধ্যে ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের বিরুদ্ধে মামলা হয়েছিল।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.