শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ভৈরবে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

নয়ন মিয়া, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি।

ভৈরবে স্মার্ট আইডি কার্ড বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
 শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে উপজেলা সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল ফারহানা আফরীন।

তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্রদেরকে প্রথমে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রলয় কুমার সাহা বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভৈরব উপজেলার পৌর ও ৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় ১ লাখ ৮৩ হাজার স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হবে। আজ কয়েকজন সাংবাদিক ও ছাত্রদেরকে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। বিষয়টি যার যার এলাকায় প্রচার করতে সাংবাদিকদেরকে অনুরোধ করেন। স্মার্ট আইডি কার্ডে ২২ ধরনের সুবিধা মিলবে বলে তিনি জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...