শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

বিদ্যুতায়িত হয়ে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

 হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তাঁর মরদেহ পাওয়া যায়। মৃত নিরাপত্তা প্রহরীর নাম অশোক প্রামাণিক (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার তাঁর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কার খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’
কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘অফিসার্স কলোনি এলাকায় সকালে ডিউটি ছিল আশোক প্রামাণিকের। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে সে। পরে ফয়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে অশোকের লাশ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গিয়েছে। মাঝেমধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করতেন। ধারণা করছি, জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হন তিনি।’
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...