অনলাইন ডেস্ক।।
ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের মাত্র ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ১২টার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়েছিল।
নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, হঠাৎ করে কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক কারণ জানি না। তবে, এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো আছে। তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকলে কমিটি ভেঙে দেওয়া কথা নয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.