প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৬:২৬ পি.এম
টেকনাফ শাহপরীর দ্বীপে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
টেকনাফ শাহপরীরদ্বীপে একটি বাড়ির পাশে অপহরণকত শিশু তাহমিনা আক্তার (৭)এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে অপহরিত শিশুটি। পরে রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার বেশ কিছু বাড়ির সামনে লাশটির সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে।
জানা গেছে, মৃত শিশুটি শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে তাহমিনা আক্তার(৭) ।
স্থানীয়রা জানান,শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা।অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।
আনুমানিক ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়।
পরে সেটি লাশ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,শাহপরীরদ্বীপে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.